২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসমাবেশ সফল করতে শুক্রবার দিনাজপুরে ১৪ দলের প্রতিনিধি সভা

দিনাজপুরে অনুষ্ঠেয় ২৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগসহ ১৪ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ১০ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে ১৪ দলের রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 09:57 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে অনুষ্ঠেয় প্রতিনিধি সভায় রংপুর বিভাগের অন্তর্ভূক্ত রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের ১৪ দলের সভাপতি, সাধারণ সম্পাদক, ১৪ দলের সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক ও বর্তমান সংসদ সদস্যবৃন্দ, পৌরসভার চেয়ারম্যান, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদকবৃন্দ, ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগসহ ১৪ দলের প্রার্থীবৃন্দ, আওয়ামী লীগসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক মোঃ আব্দুল জলিল এমপি।