২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির ভাষণে জাপা সাংসদ কাদেরের গভীর অসন্তোষ

জাতীয় সংসদে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের প্রতি জাতীয় পার্টি সাংসদ জিএম কাদের সোমবার গভীর অসন্তোষ প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2006, 09:02 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

জাতীয় সংসদে সোমবার রাষ্ট্রপতির ভাষণের ওপর এক আলোচনায় বক্তব্য দানকালে জিএম কাদের বলেন, রাষ্ট্রপতির ভাষণে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ও স্বাধীকার আন্দোলনকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

তিনি বলেন, ভাষণে স্বাধীনতা যুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান খাটো করে দেখা হয়েছে। অপরদিকে জিয়াউর রহমানের ভূমিকাকে অতিরঞ্জিত করা হয়েছে।

জাতীয় পার্টি সাংসদ বলেন, জাতীয় সংসদে দিকনির্দেশনা ও বাস্তবতা বর্জিত এ ধরনের বক্তব্য প্রদানের মাধ্যমে রাষ্ট্রপতি নিজেকে ক্ষমতাসীন দলের একজন সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

অপরদিকে বিএনপি ও জামায়াতে ইসলামী সাংসদরা রাষ্ট্রপতির ভাষণকে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে আখ্যায়িত করেছেন।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য রাখেন বিএনপি’র সাংসদ অ্যাডভোকেট রিনা পারভীন, তাসমিন রানা, জামায়াতে ইসলামীর সুলতানা রাজিয়া।