৩১ ডিসেম্বর থেকে খালেদা জিয়ার নির্বাচনী অভিযান শুরু
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ৩১ ডিসেম্বর রোববার হযরত শাহজালাল (রা.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী অভিযান শুরু করতে যাচ্ছেন।
শাহজালালের মাজারে ফাতেহা পাঠের পর খালেদা জিয়া তার নির্বাচনী আসন সিলেট-১ এ কিছুক্ষণ থাকবেন বলে শুক্রবার হাওয়া ভবন সূত্র জানায়।
খালেদা জিয়া ২০০১ সালের নির্বাচনের সময়ও শাহজালালের মাজার জিয়ারতের মধ্য দিয়েই নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন।
পরের দিন ১ জানুয়ারি সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত খালেদা বিএনপির চেয়ারপারসন ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে এবং পরে সর্বস্তরের মানুষের সঙ্গে সংসদ ভবন প্লাজায় ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করবেন।
