২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে ৪১৪৬টি মনোনয়ন পত্র জমা

নবম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মঙ্গলবার সারাদেশে মোট ৪ হাজার ১৪৬টি মনোনয়ন পত্র জমা পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2006, 09:41 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

এর মধ্যে ঢাকা বিভাগে ১৩০০, চট্টগ্রাম বিভাগে ৯৩৪, রাজশাহী ৮৬০, খুলনা বিভাগে ৫১৬, বরিশাল বিভাগে ২৯৬ ও সিলেট বিভাগে ২৪০টি মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা জেলার ১৩ টি আসনেই জমা পড়েছে ৩’শ ১২টি।

এর মধ্যে রাজধানীর আটটি আসনে জমা পড়েছে ২৩৫টি মনোনয়নপত্র।

সর্বোচ্চ ৪৮টি মনোনয়নপত্র জমা পড়েছে ঢাকা-৬ আসনে।

অন্যদিকে চট্টগ্রাম-৭ ও নারায়ণগঞ্জ-২ আসনে সবচেয়ে কমসংখ্যক চারটি করে মনোনয়ন পত্র জমা পড়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দাখিলকৃত মনোনয়নপত্র বুধবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দপ্তরে বাছাই করা হবে। বাছাইয়ের পর যেসব মনোনয়ন পত্র বাতিল হবে সেসব মনোনয়ন পত্র বাতিল আদেশের বিরুদ্ধে পরবর্তী তিনদিনের মধ্যে নির্বাচন কমিশনে আবেদন করা যাবে।

আগামী ৩ জানুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষদিন।