এলডিপি ২৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (এলডিপি) ২৯ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বলেছে।
এ ব্যাপারে একটি আনুষ্ঠানিক পত্রে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল সই করেন সোমবার মধ্যরাতে।
এলডিপি মহাসচিব আব্দুল মান্নান সর্বোচ্চ তিনটি আসন থেকে ভোটে দাঁড়াবেন। আসনগুলো হলো ঢাকা-১০, নোয়াখালী-৪ ও লক্ষ্মীপুর-৪।
সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী ভোটে দাঁড়াবেন মুন্সীগঞ্জ-২ ও ৩ আসন থেকে।
নির্বাহী সভাপতি অলি আহমেদ দাঁড়াবেন চট্টগ্রাম-১৩ ও ১৪ আসন থেকে।
প্রেসিডিয়াম সদস্য মাহি বি চৌধুরী দাঁড়াবেন মুন্সীগঞ্জ-১ আসন থেকে।
