২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আওয়ামী লীগকে স্বাগত জানিয়েছে

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 08:11 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

দু’টি দেশের দূতাবাসের মুখপাত্ররা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তারা সবসময় নির্বাচনে অংশ নেয়ার প্রক্রিয়াকে সমর্থন করে।

ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের মুখপাত্র বলেন, “আমরা সব সময় সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করে থাকি।”

তিনি বলেন, “ আওয়ামী লীগ ও মহাজোটের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি।”

যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র বলেন, “আমরা সবসময় বিশ্বাস করি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার সবচেয়ে ভালো উপায় প্রতিযোগিতামূলক নির্বাচন।”