২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে গেলে সব যৌক্তিক দাবি সরকার বিবেচনা করবে

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নির্বাচনে গেলে তাদের সব যৌক্তিক দাবিই গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দিলেন উপদেষ্টা সফিকুল হক চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 03:26 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

রোববার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনের যাওয়ার চূড়ান্ত ঘোষণা দেওয়ার পর নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার বিরুদ্ধে মহাজোট সুর্নিদিষ্ট অভিযোগ করলে তাদের ব্যাপারে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এসময় তিনি জানান নির্বাচনের প্রস্তুতি পুরোদমে চলছে।

তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার প্রায় দুই মাস পার হলেও প্যাকেজ প্রস্তাব, নির্বাচন তফসিল এবং আরও অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব হওয়ার কারণ সম্পর্কে সফিকুল হক চৌধুরী বলেন, “নানা চাপে আমরা বিভিন্ন সময়ে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হই।”

উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, “১৪ দল একটা প্রস্তাব মানলে চার দল তার বিরোধিতা করে। আবার চারদল মেনে নিলে ১৪ দল আপত্তি জানায়। এর ফলে বিলম্ব হয়।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সফিকুল হক চৌধুরী বলেন, মোদাব্বির হোসেন চৌধুরীর ছুটির বিষয়টি এখন মুখ্য নয়। ১৪ দলের কাছে প্রধান বিষয় ছিল স ম জাকারিয়া। মোদাব্বির হোসেন চৌধুরীকে ১৪ দল মেনে নিয়েছে বলে মনে করেন সফিকুল হক চৌধুরী।