২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসমাবেশে প্রচুর লোক সমাগমে বিএনপির প্রস্তুতি

পল্টনে চার দলের ১৯ ডিসেম্বরের মহাসমাবেশে ব্যাপক লোক সমাগমের প্রস্তুতি নিয়েছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2006, 09:31 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

নয়াপল্টনে মহানগর বিএনপি কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত বিএনপি ও অঙ্গ সংগঠনের এক যৌথসভায় ঢাকা ও আশপাশের জেলা থেকে প্রচুর লোক নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়।

কার্যালয়ের ভাসানী মিলনায়তনে মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৯ ডিসেম্বর ঢাকার সব ওয়ার্ড ও আট নির্বাচনী এলাকা ছাড়াও নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এবং গাজীপুরের বিএনপি ও অঙ্গ সংগঠনকে মিছিল নিয়ে মহাসমাবেশে যোগ দিতে বলা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ, যুগ্ম মহাসচিব আসরাফ হোসেন, মীর্জা আব্বাস, সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদ, নাসিরউদ্দিন পিন্টু, এস এ খালেক, সাংগঠনিক সম্পাদক আমানউল্লা আমান, যুবদল সভাপতি বরকত উল্ল্যাহ বুলু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালামসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।