২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের বাসায় আওয়ামী লীগ ও এলডিপি নেতারা

আওয়ামী লীগ ও এলডিপির নেতারা জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের সঙ্গে দেখা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2006, 09:58 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ও এলডিপির সাংগঠনিক সম্পাদক মাহি বি. চৌধুরী বৃহস্পতিবার রাতে বারিধারায় এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসায় যান।

তিন নেতা রাত ৮টার দিকে সেখানে যান এবং প্রায় আধা ঘন্টা অবস্থান করেন।

এ প্রসঙ্গে তোফায়েল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “আমরা এক সঙ্গে আন্দোলন করছি। এখন তাকে রাজনৈতিকভাবে হয়রানী করা হচ্ছে। আমরা তাকে সহানুভূতি জানাতে গিয়েছিলাম।