২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গফরগাঁওয়ে ১৪৪ ধারা জারি

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ এড়াতে গফরগাঁও উপজেলার টাঙ্গাবো ইউনিয়নের বটতলা বাজারে মঙ্গলবার স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2006, 07:35 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

সাবেক সাংসদ আলতাফ হোসেন গোলন্দাজ ও থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ওবায়দুল্লা আনোয়ার বুলবুল সমর্থকরা একই স্থানে সমাবেশ ডাকলে প্রশাসন বিকাল ২টা থেকে রাত ১২টা পর্যন্ত সমাবেশ স্থলের আশেপাশে ১৪৪ ধারা জারি করে।

সহকারি পুলিশ সুপার (এএসপি) দেওয়ান লালন আহেমেদ বলেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাবেক সংসদ সদস্য আলতাফ হোসেন গোলন্দাজ এবং থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ওবায়দুল্লা আনোয়ার বুলবুল গ্রুপ মঙ্গলবার বিকালে বটতলা বাজারে একই সময়ে জনসভা আহ্বান করে মাইকিং করে। পরে স্থানীয় প্রশাসন সংঘর্ষ এড়াতে ও জানমাল রক্ষায় বিকাল ২টা থেকে রাত ১২টা পর্যন্ত জনসভা স্থল ও আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে।