নিজেকে নির্দলীয় দাবি করলেন উপদেষ্টা শফিকুল হক চৌধুরী
তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পদে শপথ নিয়ে বঙ্গভবন থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শফিকুল হক চৌধুরী নিজেকে নির্দলীয় বলে দাবি করলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি নির্দলীয়। আমার কোন দল নেই। তবে মতাদর্শ থাকতে পারে।”
চার উপদেষ্টার পদত্যাগের কারণ সম্পর্কে এক প্রশ্নের উত্তরে তিনি নিজেকে আশার প্রেসিডেন্ট বলে পরিচয় দিয়ে বলেন, “বর্তমান অবস্থা সম্পর্কে আমি খুব বেশি জানি না। আপনারা জানেন আমি অধিকাংশ সময়ই দেশের বাহিরে থাকি।”
কোন কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন এর উত্তরে তিনি বলেন, “আমি এখনই জানি না কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছি। আজ রাত্রের মধ্যে আমাকে টেলিফোনে জানানো হবে।”
