২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের বিরুদ্ধে একটি মামলার শুনানি হঠাৎ সোমবার নির্ধারন

সাবেক রাষ্ট্রপতি হোসাইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে হাইকোর্টে বিচারাধীন জাপানী বোট ক্রয়ে দুর্নীতি মামলার শুনানির তারিখ হঠাৎ করে সোমবার নির্ধারণ করা হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2006, 01:06 AM

Updated : 26 Apr 2022, 04:08 PM

বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজীর আদালতে মামলাটির শুনানি অনুষ্ঠিত হবে।

জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদ বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটে নয়, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে যোগ দেওয়ার সম্ভবনাই বেশি বলে মন্তব্য করার পর হঠাৎ করেই এ মামলার তারিখ নির্ধারণ করায় প্রশ্নের সৃষ্টি হয়েছে।

তবে মামলায় সরকার পক্ষের দায়িত্বে থাকা ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেলাল উদ্দিন মোল্লা রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেছেন, “এরশাদের আবেদনের প্রেক্ষিতেই মামলাটি শুনানির জন্য আদালতে উঠছে।”