শেখ হাসিনার সঙ্গে বাহাউদ্দীন ও মার্গুব মোর্শেদের সাক্ষাৎ
ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন এবং সাবেক সচিব মার্গুব মোর্শেদ শনিবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সুধাসদনে আলাদা আলাদাভাবে দেখা করেছেন।
সুধাসদন থেকে জানান হয়েছে, শেখ হাসিনার সঙ্গে ইনকিলাবের সম্পাদকের সাক্ষাতের জন্য আগে থেকেই সময় ঠিক করা ছিলো । এ এম এম বাহাউদ্দীন সকাল ১১টার দিকে সেখানে যান এবং প্রায় এক ঘন্টা অবস্থান করেন ।
এর পর সাক্ষাৎ করেন সাবেক সরকারি কর্মকর্তা মার্গুব মোর্শেদ। তার সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রীর এটি অনির্ধারিত বৈঠক ছিল। মার্গুব মোর্শেদও এক ঘন্টার কিছু বেশি সময় সেখানে অবস্থান করেন ।
আকস্মিক এই বৈঠকের কারণ জানা যায়নি।
