২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন জলিল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল বলেছেন, “বৃহস্পতিবার রাতে জাতীয় পার্টির চেয়ারম্যন হুসেইন মোহাম্মদ এরশাদের সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 11:59 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

১৪ দলে জাতীয় পার্টি আসছে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “মাত্র দেশে ফেরার কারণে সুনির্দিষ্ট সিদ্ধান্তের জন্য এরশাদ কিছুটা সময় নিচ্ছেন।”

সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ১৪ দল নেতারা বৃহস্পতিবার রাতে আবদুল জলিলের গুলশানের বাসায় বৈঠকে বসেন। ওই বৈঠকস্থল থেকেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাতীয় পার্টির চেয়ারম্যানকে ফোন করেন।

রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত চলা বৈঠকের এক পর্যায়ে এলডিপির মাহী বি. চৌধুরী এবং জাকের পার্টির সিরাজুল কবীর ও মুন্সী আব্দুল লতিফ এসে এতে যোগ দেন।

শুক্রবার হোটেল পূর্বাণীতে সংবাদ সম্মেলন করে বৃহস্পতিবারের এ বৈঠকের বিষয়বস্তু বিস্তারিতভাবে জানানো হবে বলে জলিল জানান।