২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিচ্ছে ইসলামিক ফ্রন্ট

জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিচ্ছে চারদলীয় বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট। সোমবার রাতে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) বারিধারার প্রেসিডিয়াম কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ মতবিনিময় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2006, 10:42 AM

Updated : 26 Apr 2022, 04:07 PM

সোমবার এলডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামি ফ্রন্টের সঙ্গে মতবিনিময় সভায় জাতীয় ঐক্যফ্রন্টভুক্ত এলডিপির মহাসচিব আব্দুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য আলমগীর কবীর, মাহী বি. চৌধুরী, জাতীয় ঐক্যমঞ্চের সদস্য সচিব আব্দুর রউফ, তরিকত ফেডারেশনের মহসচিব মাওলানা জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় ইসলামি ফ্রন্টের পক্ষে চেয়ারম্যান হাফেজ মো. আবদুল জলিল, মহাসচিব মাওলানা এম মতিনসহ পাঁচ প্রেসিডিয়াম সদস্য উপস্থিত ছিলেন।

কয়েকদিনের মধ্যেই যোগদানের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।