২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টাদের বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে

নির্বাচন কমিশন পুনর্গঠন প্রশ্নে দুই জোটের প্রস্তাব ও অবস্থান বিশ্লেষণ করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বঙ্গভবনে উপদেষ্টা কমিটির বৈঠক চলছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

রাষ্ট্রপতি ও উপদেষ্টা কমিটির সঙ্গে দুই জোটের বৈঠকের দ্বিতীয় দিনেও দীর্ঘ সময় ধরে বৈঠক করছেন উপদেষ্টারা।

বিকেল পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল। রোববারও উপদেষ্টারা রাষ্ট্রপতির সঙ্গে ছয় ঘন্টা বৈঠক করেন।

আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়ে দুই দলের সিদ্ধান্ জানতে দুপুরের পর থেকেই বঙ্গভবনে অবস্থান করছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান।

এদিকে নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রশ্নে নতুন নিয়োগ পাওয়া দুই কমিশনারের একজন সাইফুল আলম সাংবাদিকদের বলেছেন, কমিশনারদের কেউ ছুটিতে গেলেও কোনো সমস্যা হবে না। কারণ মাঠ পর্যায়ে কাজ অনেকখানি এগিয়ে গেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিতর্কিত দুই নির্বাচন কমিশনার স ম জাকারিয়া এবং মোদাব্বির হোসেন চৌধুরীর বিদায়ের বিষয়ে দুই জোট একমত হয়েছে। তবে তারা দুইজন ছুটিতে যাবেন না পদত্যাগ করবেন, সে বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

জ্বালানি উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরী সোমবার বলেছিলেন, “উপদেষ্টাদের দুপুরের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে।”