২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরিকদের জন্য ৪২ আসন রেখেছে বিএনপি

বিএনপি সংসদ নির্বাচনের আসন বন্টন এখনও চূড়ান্ত করেনি। তবে ২০০১ সালের নির্বাচনে তাদের ছেড়ে দেওয়া আসনগুলোর মধ্যে ৪২টির মনোনয়ন ফরম বিক্রিবন্ধ রাখা হয়েছে। এই আসনগুলো শরিকদের জন্য রেখে দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2006, 09:55 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

আসনগুলো হলো-ঠাকুরগাঁও ২, দিনাজপুর ১ ও ৬, নীলফামারী ২ ও ৩, লালমনিরহাট ১, রংপুর ১, ২, ৫ ও ৬, কুড়িগ্রাম ২ ও ৬, গাইবান্ধা ১ ও ৩, সিরাজগঞ্জ ৭, পাবনা ১ ও ৫, যশোর ২, ৪, ৫ ও ৬, বাগেরহাট ৩ ও ৪, সাতক্ষীরা ২, ৩, ৪ ও ৫, বরগুনা ১, পিরোজপুর ১, জামালপুর ৩, শেরপুর ১, ফরিদপুর ৫, গোপালগঞ্জ ৩, সুনামগঞ্জ ৩, সিলেট ৫ ও ৬, ব্রাহ্মনবাড়িয়া ১, ২ ও ৫, কুমিল্লা ১২, চট্টগ্রাম ১৪ ও মাদারীপুর ৩।

দলের দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০১ সালে শরিকদের যেসব আসন দেওয়া হয়েছিল সেগুলোতে আপাতত ফরম বিক্রি না করার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার যারা ওইসব আসনের ফরম সংগ্রহ করেছিলেন তাদের ফরম জমা নেওয়া হবে না বলেও জানানো হয়েছে। শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

শুক্রবার ফরম বিক্রি হয়েছে ৬০৭টি এবং জমা পড়েছে ১৭৭টি। গত দুই দিনে ফরম বিক্রি হয়েছে মোট ১৩ শ’ ৬১টি। শনিবার ফরম বিক্রির শেষ দিন।

প্রসঙ্গত, গত ২০০১ সালের নির্বাচনে বিএনপি তাদের শরিক দল জামায়াতে ইসলামিকে ৩১টি, ইসলামি ঐক্যজোটকে পাঁচটি এবং বাংলাদেশ জাতীয় পার্টিকে নয়টি আসনে ছাড় দিয়েছিল।