২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ৩০ নভেম্বর থেকে

আসন্ন নির্বাচনে ৩’শ আসনে দলীয় প্রার্থী চুড়ান্ত করার জন্য ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করবে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2006, 08:14 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

বিএনপির দপ্তর সম্পাদক নজরুল ইসলাম খান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত (দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি) ফরম বিক্রি ও জমা নেওয়া হবে। ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। জামানত হিসেবে জমা দিতে হবে ২০ হাজার টাকা ।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত পার্লামেন্টারি বোর্ড তার (খালেদা জিয়া) হাওয়া ভবনের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেবে ৪ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত।

বিএনপি ২০০১ সালের মতো এবারও জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে। তবে শরিকদের জন্য কতটি আসন ছেড়ে দেওয়া হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।