২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরনগরীতে শান্তিপূর্ণ অবরোধ

চট্টগ্রামে ১৪ দলের অবরোধের তৃতীয় দিনটি মোটামুটি শান্তিপূর্ণই ছিল। তবে উভয়পক্ষই দিনভর নগরীর বিভিন্ন পয়েন্টে সভা সমাবেশ ও মিছিল করেছে। সন্ধ্যা ৬ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নগরীতে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2006, 08:27 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

১৪ দল যথারীতি বন্দরের নীমতলা ও এ কে খান গেইটে এবং ৪ দল পাহাড়তলীর অলংকার মোড়,কাজীর দেউড়ী,বহদ্দারহাট,বন্দরের ৩ নং গেইট ও দেওয়ানহাটে স্থাপিত মঞ্চে সমাবেশ করে চলেছে। বন্দরের নীমতলা এবং এ কে খান গেইটে ১৪ দলের সমাবেশে সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং ৪ দলের বিভিন্ন মঞ্চে সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান এবং আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এদিকে, গতকাল মঙ্গলবার অলংকার মোড়ে ১৪ দলের হামলা ও শিবির নেতা জাহিদুল ইসলামের আহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিকেল ৫ টায় নগরীর আন্দরকিল্লা মোড়ে সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশ ও মিছিলের নেতৃত্ব দেন সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান।

এছাড়া, ১৪ দলের অংগ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগ সিইসি এম এ আজিজের পদত্যাগের দাবিতে নগরীর প্রধান সড়কগুলোতে ট্রাক মিছিল করেছে।

১৪ দল ও ৪ দলের দিনভর সমাবেশ ও মিছিলের ফলে নগরীর বিভিন্ন সড়কে যানজট ছিল তীব্র।