২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলডিপি ও জাতীয় ঐক্যমঞ্চের বিক্ষোভ-সমাবেশ

১৪ দলের সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ হিসাবে এলডিপি, জাতীয় ঐক্যমঞ্চ ও তরিকত ফেডারেশনের নেতা-কর্মীরা সোমবার রাজধানীর মগবাজার, বাংলামোটর এলাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2006, 08:19 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

সমাবেশের আগে তারা সিইসি এমএ আজিজের কুশপুত্তলিকা দাহ করে।

সমাবেশে ঐক্যফ্রন্টের সমন্বয়ক এবং এলডিপি মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান বলেন, বর্তমান রাজনৈতিক সংকট থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও সিইসির পদত্যাগ।

মিছিল ও সমাবেশে এলডিপির কেন্দ্রীয় নেতা শেখ রাজ্জাক আলী, ব্যারিস্টার জিয়াউর রহমান খান, মাহী বি. চৌধুরী, জাতীয় ঐক্যমঞ্চের সদস্য সচিব কমান্ডার (অব.) আবদুর রউফ, তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় নেতা এম এ আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।