ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চলাচল বন্ধ
অবরোধের কারণে ব্রাহ্মণবাড়িয়ায় রেল চলাচল বন্ধ হয়ে গেছে। আটকা পড়েছে চট্টগ্রামগামী মহানগর এবং সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস।
ব্রাহ্মণবাড়িয়া জেলার আওয়ামী লীগ নেতা-কর্মীরা র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরীর নেতৃত্বে পইরতলা রেল ক্রসিংয়ে অবরোধ সৃষ্টি করলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেল পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
