২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসবির বৈঠক মুলতবী

চার দলীয় জোট সরকারের শাসনামলে প্রশাসনের পদোন্নতি বঞ্ছিত কর্মকর্তাদের পদোন্নতি দেয়ার জন্য রোববার সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভা কোন চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই মুলতবী করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2006, 09:54 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

মন্ত্রী পরিষদ বিভাগের সচিব আবু সোলাইমান চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বিকেল চারটায় সভা শুরু হয়। শেষ হয় সন্ধ্যা সোয়া সাতটায়। মঙ্গলবার আবার এই সভা বসবে।

বৈঠক শেষে সংস্থাপন সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী সাংবাদিকদের বলেন, “অতিরিক্ত সচিব থেকে সিনিয়র সহকারি সচিব পর্যন্ত প্রশাসনের সব বঞ্ছিত কর্মকর্তার পদোন্নতি দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এসএসবির বৈঠকে সব কর্মকর্তার বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) এবং বিভাগীয় মামলা পর্যালোচনা করে দেখা হচ্ছে।”

এই প্রক্রিয়া শেষ হতে কমপক্ষে ১৫ দিন লাগবে। চূড়ান্ত সিদ্ধান্তের পর তাদের পদোন্নতি দেয়া হবে বলেও সংস্থাপন সচিব জানান।