২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গভবনে আমন্ত্রণ পাননি হাসিনা

রাজনৈতিক সংকট নিয়ে আলোচনার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার জন্য দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে বঙ্গভবন আমন্ত্রণ জানায়নি বলে দাবি করেছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2006, 10:01 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার বলা হয়, বাংলা ভিশন, এনটিভি, চ্যানেল ওয়ান, বৈশাখী এবং আরটিভিতে শেখ হাসিনাকে বঙ্গভবনে আমন্ত্রণ জানানো হয়েছে বলে সংবাদ পরিবেশন করা হয়। খবরে আরো বলা হয় “তবে শেখ হাসিনা বঙ্গভবনে আসবেন কিনা সে বিষয়ে কোন খবর এখনো পাওয়া যায়নি।”

সংবাদ বিজ্ঞপ্তিতে চ্যানেলগুলোতে প্রচারিত সংবাদের প্রতিবাদ এবং খবরকে উদ্দেশ্যমূলক ও জনমতকে বিভ্রান্ত করার অপচেষ্টা হিসেবে উল্লেখ করে এ ধরনের সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।