প্রশাসনে আরো রদবদল
মাঠ প্রশাসনে শনিবার ৩৩ জেলায় নূতন জেলা প্রশাসক নিয়োগ এবং কর্মরত ১৮ জনকে প্রত্যাহার করা হয়েছে।
বিভিন্ন দায়িত্ব পালনরত ২২ কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসক পদে এবং ৫৬ জন নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া খুলনা বিভাগীয় কমিশনারের পদ থেকে মাহফুজুল হককে সরিয়ে দেওয়া হয়েছে। খুলনা বিভাগের নতুন কমশিনার নিযুক্ত হয়েছেন কবির মোঃ আশরাফ আলম।
বদলীকৃত কর্মকর্তাদের মধ্যে উপসচিব, জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত ২৯ জন উপসচিব পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল ও দুইজন ওএসডি উপসচিবকে পদায়ণ করা হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণের পর এটি হচ্ছে জেলা প্রশাসক পর্যায়ে দ্বিতীয় দফায় বড় ধররে রদবদল। এর আগে গত সপ্তাহে জেলা প্রশাসক পর্যায়ে আরো এক দফায় ২৩ জেলা প্রশাসক পদে রদবদল ও ১৪ জনকে প্রত্যাহার করা হয়।
