প্রশসনে আরো রদবদল
তত্ত্বাবধায়ক সরকার বৃহস্পতিবার ৬ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ২ সিনিয়র সহকারি সচিব পদে রদবদল করেছে।
এদের মধ্যে চট্টগ্রামের মীরেরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ূম সর্দারকে নোয়াখালীর সুবর্ণচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, পিরোজপুরের জিয়ানগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানকে চট্টগ্রামের মীরেরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিনকে ফেনীর সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা, সোনাগাজীর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, কক্সবাজারের উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ করিমকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং চট্টগ্রামের সীতাকূন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা জালালউদ্দিন আহম্মেদকে বগুড়ার সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে বদলি করা হয়েছে।
এছাড়া খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার শাহানা শারমীনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রত্যাহার এবং ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার মোঃ মনিরুজ্জামানকে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যাস্ত করা হয়েছে।
