২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লক্ষ্য করে বৃষ্টির মতো ঢিল ছুঁড়েছে অবরোধকারীরা

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের ডাকে লাগাতার অবরোধের দ্বিতীয় দিনে জেলায় সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2006, 03:53 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান হেলালুদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পইরতলা রেলক্রসিং এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করে। সকাল ১০টায় আটক করা হয় চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন। এর আগে সকালের দিকে অবরোধ উপেক্ষা করে বাল্লা ট্রেন পইরতলা এলাকা দ্রুতবেগে অতিক্রম করার চেষ্টা করলে অবরোধকারীরা ট্রেনটি লক্ষ্য করে বৃষ্টির মতো ঢিল ছুঁড়তে থাকে।

অপরদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুল হাই সাচ্চুর নেতৃত্বে নেতাকর্মীরা বাইপাস সড়কের পীরবাড়ি মোড়ে অবস্থান নিয়ে সড়কটি অবরোধ করে রাখে। এছাড়াও আশুগঞ্জ ও বিশ্বরোডের মোড়ে অবরোধের কারণে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।