বরিশালে মিছিল সমাবেশ নিষিদ্ধ
নগরীতে শনিবার রাত থেকে প্রশাসন অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে।
বরিশাল মেট্টোপলিটান পুলিশ (বিএমপি) এর বরাত দিয়ে কোতয়ালী থানা পুলিশ এ নিষেধাজ্ঞা প্রচার করে। তবে নিষেধাজ্ঞা অমান্য করার ঘোষণা দিয়েছে ১৪ দল।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জিল্লুর রহমান জানান, রাত পৌণে নয়টা থেকে নগরীতে সব ধরনের মিছিল সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে।
মহানগর ১৪ দলের সমন্বয়ক অ্যাডভোকেট শওকত হোসেন হিরন বলেন, ১৪ দলের নেতাকর্মীরা প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে রোববার অবরোধ কর্মসূচি পালন করবে।
