সচিবদের উদ্দেশ্য রাষ্ট্রপতির বক্তব্য দেওয়ার অধিকার নিয়ে ১৪ দলের প্রশ্ন
সচিবদের উদ্দেশ্যে রাষ্ট্রপতির বক্তব্যের সমালোচনা করে ১৪ দল প্রশ্ন তুলেছে, তিনি আদৌ রাষ্ট্রপতি হিসেবে সচিবদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সাংবিধানিক অধিকার রাখেন কিনা।
আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে শনিবার ১৪ দল আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ আব্দুল জলিল রাষ্ট্রপতির সমালোচনা করে বলেন, রাষ্ট্রপতি হিসেবে ইয়াজউদ্দিন সচিবদের উদ্যেশ্য বক্তব্য দিতে পারেন কিনা তা নিয়ে জনমনে সংশয়ের সৃষ্টি হয়েছে।
তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের নিয়ে রাষ্ট্রপতির সচিবদের উদ্দেশ্য বক্তব্য রাখা উচিত।
প্রধানমন্ত্রীর যে সব ক্ষমতা ও দায় দ্বায়িত্ব রয়েছে, সংবিধান অনুসারে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টারও সে সব ক্ষমতা ও দায় দ্বায়িত্ব রয়েছে বলে উল্লেখ করে জলিল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ইয়াজউদ্দিন আহমেদ সচিবদের উদ্দেশ্য বক্তব্য রাখতে পারেন।
১৪ দলের সমন্বয়ক আজিজকে মিথ্যাবাদী অভিহিত করে তিনি বলেন, সংবিধান অনুযায়ী তাকে অপসারণে কোন বাধা নেই। প্রধান নির্বাচন কমিশনারের অসদাচারনের কারণে এর আগেই তাকে অপসারণ করা উচিত ছিল।
আন্তজার্তিক মহলও প্রধান নির্বাচন কমিশনারকে অযোগ্য ও পক্ষপাতদূষ্ট হিসেবে অভিহিত করেছে বলে উল্লেখ করে তিনি বলেন, মার্কিন সংস্থা এনডিআই কয়েকমাসে আগে আজিজকে অযোগ্য ও পক্ষপাতদূষ্ট হিসেবে অভিহিত করেছিল। সংস্থাটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে আন্দোলন হচ্ছে, তার যৌক্তিকতাও মেনে নিয়েছিল।
তিনি আরো বলেন, ইইউর ট্রয়কা প্রতিনিধিরা ইতোমধ্যে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রোববার থেকে লাগাতার অবরোধ কর্মসূচি সফল করার জন্য সংগঠনের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহবান জানান।
১৪ দলের নেতাকর্মীদর সজাগ থাকার জন্য সর্তক করে দিয়ে তিনি বলেন, “বিএনপি-জামাত জোট আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।”
