২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ পত্রিকার বিরুদ্ধে মির্জা আব্বাসের ১০ মামলা

সাবেক পূর্তমন্ত্রী মির্জা আব্বাস ৬ টি দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার বিরুদ্ধে ১০ টি মানহানির মামলা দায়ের করেছেন বৃহস্পতিবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2006, 07:08 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে উপস্থিত হয়ে তিনি জাতীয় “দৈনিক যুগান্তর’ এর বিরুদ্ধে ৫ টি এবং দৈনিক জনকন্ঠ, দৈনিক ভোরের কাগজ, দৈনিক ইনকিলাব, সপ্তাহিক ২০০০ এবং সাপ্তাহিক শীর্ষ কাগজ এর বিরুদ্ধে ১ টি করে মামলা করেছেন।

শুনানীর পর মেজিস্ট্রেট সৈয়দ মুজিবুল হক প্রত্যেক মামলাতেই পত্রিকাগুলোর সম্পাদক, প্রকাশক এবং প্রতিবেদকদের বিরুদ্ধে সমন জারী করেন।

দৈনিক যুগান্তরের বিরুদ্ধে দায়ের করা মামলায় মীর্জা আব্বাস অভিযোগ করেন, দৈনিক যুগান্তরে গত ২২ মে প্রকাশিত “২৫ মন্ত্রীর জন্য দুঃসংবাদ”, ২৭ আগস্ট প্রকাশিত “বড় দুদলে ভিআপি প্রার্থী, সহিংসতার আশংকা” ৮ নভেম্বর প্রকাশিত “নিয়োগ বাণিজ্যঃ মির্জা আব্বাসের সর্বশেষ অপকর্ম ও গণপূর্ত অধিদপ্তর পাহারা দিচ্ছে মির্জা আব্বাসের ক্যাডাররা” এবং ৭ নভেম্বর প্রকাশিত “ভায়ের জোরে খোকন নাচে” এবং ৩ নভেম্বর “মির্জা আব্বাসের উদগ্র গ্রাসঃ শেখ মনি হাসপাতালের জমিও রক্ষা পায়নি” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনগুলো মিথ্যা ও ভুল তথ্যে ভরপুর ও মানহানিকর। দৈনিক জনকন্ঠে ২ নভেম্বর প্রকাশিত “মির্জা আব্বাস অবৈধভাবে নিয়েছেন ১০০ একর জমি”, দৈনিক ইনকিলাবে ২৩ অক্টোবর প্রকাশিত “৬০ টি ফাইল গায়েবঃ আরো ৮০ জনের নয়া নিয়োগ, পূর্ত মন্ত্রীর ৫০০ কোটি টাকার কমিশন বাণিজ্য”, দৈনিক ভোরের কাগজে ৩১ অক্টোবর প্রকাশিত “শনিবারের হামলায় মির্জা আব্বাসের ক্যাডাররা অংশ নিয়েছে”, সাপ্তাহিক শীর্ষ কাগজে ১৬ অক্টোবর প্রকাশিত “মির্জা আব্বাস বেপোরোয়াঃ শেষ মূহুর্তের আগেও আখের গোছানোয় ব্যস্ত” এবং ৩০ অক্টোবর “শষ মূহুর্তে লুটপাট, মির্জা আব্বাস ফার্স্ট” শিরোনামে প্রকাশিত খবর এবং সাপ্তাহিক ২০০০ এ মির্জা আব্বাস সম্পর্কে কুরুচিপূর্ণ ও বানোয়াট তথ্য প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করা হয়, যা তার রাজনৈতিক জীবনে মারাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। একই সাথে আপত্তিকরভাবে উপস্থাপন করে সামাজিক, রাজনৈতিক ও আন্তর্জাতিকভাবে হেয় প্রতিপন্ন করায় তার সম্মানহানি ঘটেছে।

অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন বলেও তিনি মামলার আরজিতে উল্লেখ করেন।

আদালত অভিযুক্তদের আগামী ৩ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।