২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ অস্ত্র উদ্ধার ও হজ্ব নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক

আইন-শৃঙ্খলা ও হজ্বকে প্রাধান্য দিয়ে বুধবার রাতে বঙ্গভবনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের সভা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2006, 11:58 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

উপদেষ্টা পরিষদের পক্ষে তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আলোচ্যসূচির শীর্ষে স্থান পায়।

রাত সোয়া ১০ টায় বঙ্গভবনের বৈঠক থেকে বের হয়ে মাহবুবুল আলম বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে। আর অবৈধ অস্ত্র উদ্ধার এই প্রক্রিয়ার অন্যতম অংশ।

উপদেষ্টা পরিষদের দুই ঘন্টা ১০ মিনিটের বৈঠক শেষে তিনি বলেন, অবৈধ অস্ত্র অবশ্যই নির্বাচনে কোন ভূমিকা রাখতে পারবে না।

এছাড়া গত বছরের মতো সৌদি আরবগামী হজ্ব যাত্রীদের ফ্লাইট নিয়ে বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা যাতে এবার না হয় সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

আলম বলেন, হজ্বযাত্রীরা ঢাকা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই তাদের দুর্ভোগ লাঘবের দিকে বিশেষ নজর দেওয়া হবে।

এছাড়া তাদের জন্য আরো বেশি ফ্লাইট এবং হোটেলের ব্যবস্থা করা হবে বলেও ধর্মবিষয়ক উপদেষ্টা আশ্বাস দেন।