২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ দিনে সারাদেশে কমপক্ষে ৫ হাজার গ্রেফতার

র‌্যাবসহ পুলিশের বিভিন্ন বিভাগ গত তিনদিনের বিশেষ অভিযানে সারাদেশ থেকে ৪ হাজার ৭২৭ জনকে গ্রেফতার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2006, 09:37 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার বিকেল পর্যন্ত ২৪ ঘন্টায় বিভিন্ন আইন শৃঙখলা বাহিনী গ্রেফতার করে ১ হাজার ৫০৫ ব্যক্তিকে এবং উদ্ধার করে ১০ টি আগ্নেয়াস্ত্র ও ১৯ রাউন্ড গুলি।

এর আগের ২৪ ঘন্টায় মঙ্গলবার পর্যন্ত গ্রেফতার হয় ১ হাজার ৪১৪ জন এবং তার আগের ২৪ ঘন্টায় ১ হাজার ৩০৮ জন।

এর বাইরেও র‌্যাব ও পুলিশ আলাদা অভিযান চালিয়ে পাঁচ শতাধিক ব্যক্তিকে মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার করে বলে সূত্র জানায়।