নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে বাগেরহাটে আ. লীগের সমাবেশ
নির্বাচন কমিশন পুনর্গঠনসহ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আওয়ামী লীগ বুধবার বিকালে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শহরের পরিত্যক্ত রেল স্টেশনে জেলা আওয়ামী লীগ সভাপতি ডা. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, পৌরসভার চেয়ারম্যান খান হাবিবুর রহমান, সদর থানা আওয়ামী লীগ সভাপতি মনোয়ার হোসেন টগর, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।
সমাবেশে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা দলে দলে অংশ নেয়। সমাবেশ শেষে একটি মিছিল শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
