২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশন নিয়ে মাথা না ঘামিয়ে “স্বাধীনভাবে” কাজ করতে রাষ্ট্রপতিকে খালেদার পরামর্শ

নির্বাচন কমিশন নিয়ে মাথা না ঘামিয়ে “স্বাধীনভাবে” কাজ করার জন্য তত্ত্বাবধঅয়ক সরকারের প্রধান ও রাষ্ট্রপতিকে পরামর্শ দিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2006, 07:11 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

৭ নভেম্বর “জাতীয় বিপ¬ব ও সংহতি দিবস” উপলক্ষে মঙ্গলবার বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যারলয়ের সামনে মহানগর চার দলীয় জোট আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির ভাষণে খালেদা একথা বলেন।

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে খালেদা বলেন, ‘‘ নির্বাচন কমিশন নিয়ে ঘাটাঘাটি করবেন না। তাদের স্বাধীনভাবে কাজ করতে দিন। নির্বাচনের পথ বন্ধ করা হলে আমরাও পাল্টা কর্মসূচি দেব।’’

একই সঙ্গে খালেদা জিয়া দেশে নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আগামী ৯ ও ১০ নভেম্বর সারা দেশে ইউনিয়ন ও থানা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ-মিছিলের চার দলীয় কর্মসূচি ঘোষণা করেন।

সমাবেশে ঢাকার ১০০টি ওয়ার্ড থেকে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ব্যানার, ফেষ্টুন, প্ল্যাকার্ড ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতিকৃতি নিয়ে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়। ছোট ছোট মিছিলে কাকরাইল মোড় থেকে ফকিরেরপুল মোড় পর্যন্ত দীর্ঘ নয়া পল্টন সড়ক জনসমূদ্রে পরিণত হয়।

সমাবেশে জামায়াতে ইসলামীও বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশে আসে। তাদের কর্মীদের হাতে ছিল আওয়ামী লীগের তাণ্ডব শীর্ষক একটি প্ল্যাকার্ড। খালেদা জিয়া বিকেলে ৪টায় নিজের পাজেরো জিপে করে বিশেষ নিরাপত্তা বাহিনীর(এসএসএফ) নিরাপত্তায় সমাবেশে স্থলে এসে পৌছলে নেতা-কর্মীরা করতালি দিয়ে তাকে স্বগত জানায়।

ক্ষমতা ছেড়ে দেয়ার পর এটি খালেদা জিয়ার তৃতীয় সমাবেশ। এর আগে গত ২৭ ও ২৮ অক্টোবর একই স্থানে তিনি দু‘টি সমাবেশে বক্তব্য রেখেছিলেন।

খালেদ জিয়া উপদেষ্টা পরিষদের দুই সদস্যের নাম উলে¬খ না করে বলেন,‘‘তাঁরা সরকারের প্রটোকল না নিয়ে গোপনে একটি রাজনৈতিক দলের নেতার বাসায় বৈঠক করেছেন বলে নিরপেক্ষতা হারিয়েছেন। । তারা পরিষদে থাকলে নির্বাচন প্রভাবিত হবে।’’ তিনি নির্বাচন সুষ্ঠুভাবে না হলে এজন্য ওই দুই উপদেষ্টা দায়ী থাকবেন বলেও মন্তব্য করেন। একইসঙ্গে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে উপদেষ্টাদের আলাদা সভা অনুষ্ঠান ও গণমাধ্যমে তাদের কেউ কেউ অবাধ বক্তব্য দেওয়ার সমালোচনা করে বলেন, তাদের এসব কর্মকান্ড সংবিধান বিরোধী।

খালেদা জিয়া ৪২ মিনিট স্থায়ী বক্তব্যে আওয়ামী লীগের শাসনামলের সঙ্গে তার সরকারের শাসনামলের তুলনামূলক অবস্থা বর্ণনা করে বলেন, ‘‘তারা দেশে সন্ত্রাস ও গডফাদার সৃষ্টি করেছিল। বিশৃঙ্খলা ছাড়া তারা আর কিছু করতে পারেনি। ’’

জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী অভিযোগ করেন, ‘‘ যারা ৭ নভেম্বর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আজ সেই অপশক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। এদের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে।’’

বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া বলেন, কয়েকটি রাজনৈতিক দল প্রতিনিয়ত বিভিন্ন সংকট সৃষ্টির ষড়যন্ত্র করছে। তিনি রাষ্ট্রপতিকে কোনো পক্ষের না হয়ে নিরপেক্ষ অবস্থানে থেকে নির্বাচনের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

চার দলীয় জোটের অন্য নেতারা তাদের বক্তব্যে উপদেষ্টা পরিষদে দুই জন উপদেষ্টার কর্মকান্ডের সমালোচনা করেন।

মহানগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, বিজেপির একাংশের সভাপতি নাজিউর রহমান মঞ্জুর, অপর অংশের সভাপতি ডা. এম এ মতিন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুুল হক আমিনী, মাওলানা মোহাম্মদ ইছহাক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, কে এম ওবায়েদুর রহমান, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বিজেপি (মঞ্জুর) মহাসচিব সাইফুর রহমান, এবিএম গোলাম মোস্তফা, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, আহমেদ আবদুল কাদেরসহ রাজধানীর আট নির্বাচনী এলাকার বিএনপি দলীয় সাবেক সাংসদরা বক্তব্য রাখেন।