সাতক্ষীরায় ১৫টি মামলায় আসামী ৫ শতাধিক
সাতক্ষীরায় চারদিনব্যাপী রাজনৈতিক সহিংসতায় পরস্পর বিরোধী মোট ১৫টি মামলা হয়েছে। এসব মামলায় আসামী করা হয়েছে জামায়াত সমর্থিত এক এসপি ও আট ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক দলের পাঁচ শতাধিক নেতাকর্মীকে।
এই মামলাগুলোর মধ্যে আওয়ামী লীগ এবং জামায়াতের দুই কর্মী হত্যা মামলাও রয়েছে।
পুলিশ জানায়, সহিসংতার ঘটনায় শ্যামনগর উপজেলায় পাল্টাপাল্টি তিনটি মামলায় আসামী করা হয়েছে ২৮৫ নেতাকর্মীকে। এ ছাড়া কলারোয়ায় ৭টি মামলায় ২০০ জন, দেবহাটায় ৩ টি ও আশাশুনি উপজেলায় ২টি মামলার আসামী করা হয়েছে আরও ১০০ জনকে।
উল্লেখ্য সাতক্ষীরায় পরপর রোববার ও সোমবার রাজনৈতিক সহিংসতায় জামায়াতের আমির জাভেদ আলী, এবং আওয়ামী লীগ কর্মী কেনারাম দাশ নিহত হন।
এদিকে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বুধবার বিকেলে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বিএনপি দলীয় জোটের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
