চাটমোহরে বিএনপি-আ. লীগ সংঘর্ষ: আহত ২৫
পাবনার চাটমোহর ও নাটোরের সীমান্তবর্তী খৈরাস এবং দিয়ার গারগা গ্র্রামে বুধবার সন্ধ্যায় বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল এবং যেকোন সময় আরও ভয়াবহ সংঘর্ষ লেগে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।
পুলিশ জানায়, খৈরাস ও দিয়ারগারগা গ্রামের বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে টানা তিন ঘন্টা ধরে সংঘর্ষ চলে। এ সময় অন্তত ২০টি দোকান ভাংচুর ও লুটপাট হয়। সংঘর্ষে আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশংকাজনক।
এরা হলেন ইনতাজ (৩২), গুট্টু (২৫), আব্দুল হাই (২৫), আফজাল (৩৫), এনাম (৪০), আক্তার (৩২), করিম (৩০), বক্কার (৩৫), ইসমাইল (৩৫)।
আহতদের চাটমোহর, বড়াইগ্রাম ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
