২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁর রাণীনগরে আলমগীর কবিরের কুশপুত্তলিকা দাহ

৬ (রাণীনগর--আত্রাই) আসনের সাবেক সাংসদ এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী আলমগীর কবির এলডিপিতে যোগদানের প্রতিবাদে মঙ্গলবার স্থানীয় বিএনপি নেতা--কর্মীরা তার কুশপুত্তলিকা দাহ করেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2006, 09:01 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় চত্বরে সকাল ১০টায় থানা বিএনপির বর্ধিত সভায় এ কর্মসূচি পালন করা হয়। প্রায় সাড়ে ৩ বছর পর ওই বর্ধিত সভার আয়োজন করা হয়।

রাণীনগর থানা বিএনপি সহ--সভাপতি শেখ শমসের আলীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী  আলমগীর কবিরের ছোট ভাই ও রানীনগর থানা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন বুলু, সাধারণ সম্পাদক আল--ফারুক জেমস এবং রাণীনগর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মোস্তফা ইবনে আব্বাস বক্তব্য রাখেন।

আলমগীর কবীরের ছোট ভাই আনোয়ার হোসেন বুলু বলেন, আলমগীর কবির তার ভাই হলেও তার সাথে পারিবারিক বা রাজনৈতিক কোন সম্পর্ক নেই।

তিনি বলেন, দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন স্তরের জনগণের সঙ্গে দূর্ব্যবহার ও অবমূল্যায়নের কারণে আলমগীর কবিরের সাথে সম্পর্ক ছিন্নসহ রাজনৈতিকভাবে তিনি নিষ্ক্রিয় থেকেছেন। আলমগীর কবিরের মতো দলের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না বলেও তিনি উল্লেখ করেন।

সভা শেষে আলমগীর কবিরের বিশ্বাসঘাতকতার প্রতিবাদে ধিক্কার জানিয়ে সভাস্থলেই তার কুশপুত্তলিকা দাহ করা হয়।