জেলা নেতাদের কাছে বিএনপির জরুরি নির্দেশ
সাবেক সাংসদ ও মন্ত্রীদের নিজ নিজ এলাকায় থাকার পরামর্শ দিয়েছে বিএনপি। দলের ৭৬টি জেলা কমিটিকে এলাকাভিত্তিক প্রতিরোধ কমিটি গঠন করে নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য কেন্দ্রীয় কার্যালয় থেকে জরুরী বার্তা পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া পুরো দিন ধরে দেশের সব নেতাদের কাজে এরকম জরুরি নির্দেশ দেন। একই সঙ্গে বিএনপির ঘোষিত তিনদিনের কর্মসূচি যাতে সফলভাবে পালন হয় সেজন্য জেলা নেতাদের সঙ্গে তিনি টেলিফোনে কথা বলেন।
আবদুল মান্নান ভূঁইয়া দলের অঙ্গসংগঠনের সাংগঠনিক কার্যাক্রম শক্তিশালী করার নির্দেশ দেন।
জানা গেছে, বিএনপি একই সঙ্গে চার দলকে সক্রিয় করতে লিয়াজোঁ কমিটি গঠন করবে। বর্তমান পরিস্থিতির রেশ কেটে গেলে ওই লিয়াজোঁ কমিটি গঠন হতে পারে বলে একাধিক সূত্র জানায়।
