২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে ওবায়দুল মুক্তাদির চৌধুরীর পদত্যাগপত্র গ্রহন

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে তাঁর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালনকারী বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব রবিউল আলম মুহাম্মদ ওবায়দুল মুক্তাদির চৌধুরীর পদত্যাগপত্র দীর্ঘ এক বছর পর সরকার গ্রহন করেছে। সোমবার তাঁর পদত্যাগপত্র গৃহিত হয়েছে বলে সংস্থাপন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2006, 10:27 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

ওবায়দুল মুক্তাদির চৌধুরী এ ধরণের প্রজ্ঞাপন পাওয়ার কথা নফহবংি২৪.পড়স-এর কাছে স্বীকার করে স্বস্তি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, জোট সরকার আমার পদত্যাগপত্র গ্রহণ না করে যে অত্যাচার নির্যাতন চালিয়েছে, এর মাধ্যমে তার অবসান হলো। আমি আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও ১৪ দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছি। এতে আমার আগামী নির্বাচনে অংশ নেয়ার পথও সুগম হলো।

তিনি বলেন, ২০০১ সালের ১ অক্টোবর জাতীয় নির্বাচনে চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর তাঁকে বারবার বদলি ও হয়রানি করা শুরু হয়। ওই অবস্থাতেই প্রায় তিন বছর চাকরি করার পর ২০০৫ সালে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। একই বছরের ৯ আগস্ট তিনি সংস্থাপন মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দেন।

কিন্তু প্রথম পদত্যাগপত্রটি গ্রহণ না করে সরকার তাঁর ওপর হয়রানির মাত্রা বাড়িয়ে দেয়। এ অবস্থায় তিনি একই বছরের ১২ ডিসেম্বর আরো একটি পদত্যাগপত্র জমা দেন। সরকার তাঁর দ্বিতীয় পদত্যাগপত্রটিও এতদিন আমলে নেয়নি। অবশেষে জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের পরদিনই সোমবার তাঁর পদত্যাগপত্রটি গ্রহণ করা হলো।

পদত্যাগপত্রে তিনি জোট সরকার আমলে প্রশাসনে নির্লজ্জ দলীয়করণ, অযোগ্য ও অদক্ষ কর্মকর্তাদের পদোন্নতিসহ সুযোগ সুবিধা দিয়ে প্রশাসনে অস্থিরতা সৃষ্টি ও বারবার বদলির মাধ্যমে হয়রানি ও নির্যাতনের অভিযোগ করেন।