খালেদার ছবি নামিয়ে ইয়াজউদ্দিনের ছবি টানানোর নির্দেশ
সরকারি সব দপ্তরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি নামিয়ে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের ছবি টানানো হচ্ছে। ২০০৪ সালের একটি আইন অনুযায়ী সংসদের বিলুপ্তির পর তত্ত্বাধায়ক সরকারের দায়িত্ব নিলে সরকারি দপ্তরগুলোতে প্রধানমন্ত্রীর ছবির বদলে প্রধান উপদেষ্টার ছবি দেখাতে হবে।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি আদেশ জারি করে তা তথ্যসচিব, ছয় বিভাগীয় কমিশনারের দপ্তরে পাঠিয়ে দেয়।
