রাষ্ট্রপতির সঙ্গে হাসিনার সাক্ষাৎ
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে সাক্ষাৎ করতে বিকেল চারটার একটু আগে ১৪ দলের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বঙ্গভবনে গেছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।
শিগগিরই নির্বাচন কমিশন পুনর্গঠন এবং রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিব এবং সামরিক সচিব বদলানোর দাবি জানাতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে সাক্ষাৎ করতে চারটার একটু আগে বঙ্গভবনে গেছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।
বেলা তিনটায় শেখ হাসিনার বাড়ি থেকে বেরিয়ে ড. কামাল হোসেন সাংবাদিকদের জানান, নিজে নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা বোঝাতে আজকের (সোমবার) মধ্যেই নির্বাচন কমিশনার পুনর্গঠন করতে হবে।
এর আগে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার নাম নিয়ে শেখ হাসিনার বাসায় বৈঠক করছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নেতৃবৃন্দ। সেখানে আওয়ামী লীগ ও ১৪ দলের শীর্ষ নেতৃবৃন্দ থাকছেন। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার নাম নিয়ে শেখ হাসিনার বাসায় বৈঠক করছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নেতৃবৃন্দ। সেখানে রাজনৈতিক নেতারা ছাড়াও ড. কামাল হোসেন ও ব্যারিস্টার আমীর-উল ইসলামের মত আইন বিশেষজ্ঞরাও তাদের পরামর্শ দিয়েছেন।
