চার দলীয় জোটের সমাবেশ চলছে
নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ক্ষমতা ছাড়ার পর প্রথমবারের মত রাজনৈতিক সভা করছে বিএনপি-জামাত-ইসলামী ঐক্যজোট (আমিনী) এবং জাতীয় পার্টি (মঞ্জুর)র সমন্বয়ে গড়া চার দল।
বিএনপি চেয়ারপার্সন খালেদ জিয়া এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
দুপুর সোয়া তিনটায় সমাবেশস্থলে এসে পৌঁছেছেন বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, ইসলামী ঐক্যজোটের একাংশের প্রধান ফজলুল হক আমিনী এবং জাতীয় পার্টি (মঞ্জুর) এর সভাপতি নাজিউর রহমান মঞ্জুর।
সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) ও রাষ্ট্রপতির বিশেষ বাহিনীর (পিজিআর) সদস্যরা এর মধ্যেই মঞ্চের চারপাশে অবস্থান নিয়েছেন।
