২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বানারীপাড়ায় একজনকে পিটিয়ে হত্যা

বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের গাভা গ্রামে স্বপন কুমার নামের এক আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বাড়ৈ বাড়িতে এ ঘটনা ঘটে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2006, 03:03 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

গাভার ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা নোভেল হোসেন সোমবার জানান, স্বপন (৩২) সাবেক ইউপি চেয়ারম্যান নূরুল ইসলামের ধর্ম ছেলে। জমিজমা নিয়ে বাড়ৈ বাড়ির সঙ্গে নূরুল ইসলামের বিরোধ চলে আসছিল বহু দিন ধরে। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে হত্যা করে বলে তিনি দাবি করেন।

কিন্তু বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, বাড়ৈ বাড়িতে সুপারি চুরি করতে গিয়ে স্বপন লোকজনের হাতে ধরা পড়লে তাকে গণপিটুনি দেওয়া হয়। ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।

লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।