নওগাঁয় এমপি জোহার বাস ভবনে অগ্নিসংযোগ
আওয়ামী লীগের লগি-বৈঠা মিছিল থেকে নওগাঁ--২ (পত্মীতলা--ধামইরহাট) আসনের স্থানীয় সাংসদ সামসুজ্জোহা খানের বাসভবনে অগ্নিসংযোগ করা হয়েছে।
এ সময় বাসভবনের কিছু অংশসহ তার দুটি জীপ ও দুটি মোটর সাইকেল ভস্মিভূত হয়।
পত্মীতলা উপজেলার নজিপুরে আওয়ামী লীগের বিক্ষোভকারীরা বিএনপির একটি সমাবেশেও হামলা চালায়।
এ সময় বিক্ষোভকারীরা শতাধিক দোকানপাট এবং ১৫টি বাস ভাংচুর করে।
শনিবার বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত দফায় দফায় এসব হামলা ও ভাংচুরের ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়।
