২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনিস্বপনকে রাঙ্গামাটিতে অবাঞ্ছিত ঘোষণা

এলডিপিতে যোগদান করায় চারদলীয় জোট সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী মনিস্বপন দেওয়ানকে জেলা বিএনপির সাধারণ সদস্যর পদ থেকে বহিস্কারসহ তাকে রাঙ্গামাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 12:38 AM

Updated : 26 Apr 2022, 04:00 PM

তাকে রাঙ্গামাটির সব স্থানে প্রতিরোধের ঘোষণাও দেওয়া হয়েছে।

শুক্রবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক এম জহির আহম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে সভাপতিত্ব করেন জেলা কমিটির সিনিয়র সহ--সভাপতি হাজী ফজলুর রহমান। এতে জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, মনিস্বপন দেওয়ান এলডিপিতে যোগদানের খবর শোনার পর স্থানীয় বিএনপির ক্ষুদ্ধ নেতা--কর্মীরা তার উদ্ধোধন করা জেলা বিএনপি কার্যালয়ের নামফলক ভেঙ্গে ফেলে।

বৃহস্পতিবার রাতে বিএনপির একটি অংশ রাঙ্গামাটিতে মনিস্বপনের বাসভবনে হামলা করতে গেলে বিএনপির অপর একটি অংশ বাধা দেওয়ায় হামলা হতে পারেনি বলে জানা গেছে। তবে এ খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি।