চূয়াডাঙ্গায় বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশের ডাক
শহরের শহীদ হাসান চত্বরে শনিবার বিকাল তিনটায় আওয়ামী লীগ ও বিএনপি পাল্টপাল্টি সমাবেশ ডেকেছে। এ নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে শহরে।
সমাবেশের পক্ষে শুক্রবার আওয়ামী লীগ এবং বিএনপির পক্ষ থেকে দিনভর ব্যাপক মাইকিংও করা হয়েছে।
সমাবেশ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দার ছেলুন বলেন, এক সপ্তাহ আগে চূয়াডাঙ্গা পৌরসভা থেকে সমাবেশ স্থল হাসান চত্বর ব্যবহারের লিখিত অনুমতি নেওয়া হয়েছে। বিএনপি অনুমতি ছাড়াই গায়ের জোরে সমাবেশ করবে তা মেনে নেয়া যায় না।
এ প্রসঙ্গে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক সরদার আলী হেসেন বলেন, এর আগে শহীদ হাসান চত্বরে সমাবেশ করতে অনুমতির কোন প্রয়োজন হয়নি। অথচ এখন লাগবে কেন?
তিনি আরো বলেন, বিএনপি সমাবেশের পক্ষে গত কয়েকদিন ধরে ব্যাপক প্রচারণা চালাচ্ছ।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক ডিএম গোলাম ফারুক নফহবংি২৪.পড়স কে জানান, বিষয়টি নিয়ে পুলিশ সুপারের সাথে রাতে বৈঠক করে করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ১৪৪ ধারা জারি করা হবে কিনা, এ প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান।
