২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাস্তায় থাকুন: খালেদার নির্দেশ

–বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি বৃহস্পতিবার রাতে এক জরুরী বৈঠকে দেশে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2006, 12:00 AM

Updated : 26 Apr 2022, 04:00 PM

প্রধানমন্ত্রীর কার্যালয়ে দলের চেয়ারপারসন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপস্থিতিতে রাত ৮ টায় বৈঠক শুরু হয়। শেষ হয় রাত ১১ টায়। 

দলের সূত্র জানায়, কর্নেল অলি আহমেদ, এক প্রতিমন্ত্রী, কয়েকজন সাবেক মন্ত্রীসহ ১২ জন সাংসদ পদত্যাগ করায় উদ্ভূত পরিস্থিতি ও ক্ষমতা  হন্তান্তর নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া, স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হেসেন, আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, চীফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেন, কে এম ওবায়দুর রহমান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ, ড. আর এ গনি ও চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী।

বৈঠক কিছুক্ষণ মূলতবী রেখে ঢাকার আট সংসদ সদস্যের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। ক্ষমতা হস্তান্তরের সময় দলীয় কর্মীরা যাতে রাস্তায় থাকে তা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী তাদের নির্দেশ দেন।

স্থায়ী কমিটির বৈঠক শেষে মান্নান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, বিএনপি একটি সমুদ্রের মতো। কয়েক বাল্টি পানি তুলে নিলে কিছুই হয় না।

এরপর  প্রধানমন্ত্রী ও মান্নান ভূঁইয়া পৃথকভাবে আলেচনায় মিলিত হন। বৈঠক শেষে মান্নান ভূঁইয়া

নফহবংি২৪.পড়স কে বলেন, ক্ষমতা হস্তান্তরের দিন ২৮ অক্টোবর বিএনপি নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের আগেই বিএনপির অঙ্গ সংগঠনগুলো পল্টনে সমাবেশ ডেকেছে।