২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টন ময়দানে একই সময়ে আ. লীগ ও বএিনপরি সমাবশে, সংঘাতরে আশঙ্কা

–আওয়ামী লীগ ও বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে  ২৮ অক্টোবর পল্টন ময়দান রণক্ষেত্র হয়ে উঠতে পারে। ক্ষমতা ছেড়ে দেওয়ার পর ২৮ অক্টোবর বিএনপি মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছিল। অন্যদিকে একই সময়ে একই জায়গায় আওয়ামী লীগও সমাবেশের ঘোষণা দেওয়ায় একটি বিস্ফোরণমূলক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2006, 04:23 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা বৃহস্পতিবার সাফ জানিয়ে দিয়েছেন, বিএনপি আগে ঘোষণা দিয়েছে বলে ২৮ তারিখে পল্টন ময়দানে বিএনপিই মহাসমাবেশ করবে। এখন এটা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব যে তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবেন না-কি ধ্বংসের রাজনীতিকে প্রাধান্য দেবে।