মুক্তাঙ্গনে সিপিবির বিক্ষোভ-সমাবেশ শুক্রবার
সার্বিক সংকটের কবল থেকে দেশ বাঁচাতে বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার দাবিতে শুক্রবার বিকেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উদ্যোগে রাজধানীর মুক্তাঙ্গনে বিক্ষোভ--সমাবেশ অনুষ্ঠিত হবে।
কোন কারণে মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করার অনুমতি না পেলে এই কর্মসূচি পল্টন মোড়ে অনুষ্ঠিত হবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
