২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির শতাধিক নেতা এখন বি চৌধুরী ও অলির নতুন দলে

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাংসদ কর্নেল (অব.) অলি আহমেদের নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নামে নতুন দলে ক্ষমতাসীন জোটের মন্ত্রী, সাংসদ ও কেন্দ্রীয় নেতাসহ বিএনপির ১০২জন বড় ও মাঝারি নেতা যোগ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2006, 03:36 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

বৃহস্পতিবার সকালে গুলশানের স্যাফরন গার্ডেন রেস্টুরেন্টে এক সমাবেশে এই নতুন দল আত্মপ্রকাশ ঘটে। এই নতুন দলে ক্ষমতাসীন বিএনপির সিনিয়র নেতা ও সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী, বর্তমান সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী আলমগীর কবির, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী মেজর জেনারেল(অব,) আনোয়ারুল কবির তালুকদার অন্যতম। 

যোগদানকারীদের মধ্যে আছেন, সাংসদ সৈয়দ মঞ্জুর হোসেন, কবির হোসেন, রেদোয়ান আহমদ, মে. জে. (অব.) আনোয়ারুর কবির তালুকদার, আলী কদর, এ এ করিম আব্বাসী, মনি স্বপন দেওয়ান, ব্যারিস্টার জিয়াউর রহমান খান, মোহাম্মদ আলী জিন্নাহ, আবু হেনা, সাবেক প্রতিমন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, সৈয়দ দিদার বখত, আবুল কাশেম, সাবেক উপমন্ত্রী আরিফ মঈনুদ্দিন, এ বিএম জাহেদুল হক, সাবেক হুইপ আবু সাঈদ খান, সাবেক সাংসদ ডা. গাজী আবদুল হক, সালাউদ্দিন কামরান, নুরুল আলম, অধ্যাপক মোহাম্মদ আবদুল্লাহ, মেজর জেনারেল (অব.) এম এ সালাম, মেজর জেনারেল (অব.) আইনুদ্দিন, এয়ার কমোডর (অব.) মইনুল ইসলাম, কমোডর (অব.) শফিকুর রহমান, মেজর (অব.) মো. পারভেজ কবির, কর্নেল (অব.) কাজী হায়দার আলী, গ্র“প ক্যাপ্টেন (অব.) নজরুল ইসলাম, সাবেক সচিব নাজমুল আলম সিদ্দিকী, সাবেক প্রধান প্রকৌশলী মাহতাব উদ্দিন আহমেদ, আবু মো. ইশতিয়াক আজিজ, ডা, জমিরুল আখতার, মো. সেলিম উল্লাহ, ব্যারিস্টার এম আই চৌধুরী, একরামুল করীম, নঈম জাহাঙ্গীর, মো. দেলোয়ার হোসেন, শাহাদাত হোসেন সেলিম, ডা. আমিনুল হক, সানাউল হক নীরু, মেজর (অব.) মোহাম্মদ পারভেজ কবির, সিরাজ হক সিরাজ, ফ্লাইট লে.(অব.) মীর মাহমুদল হক, অধ্যাপক এম শরীফুল ইসলাম, আবু তাহের চৌদুরী,  মুহাম্মদ ইদ্রিস ভূঁইয়া, ছাবির উদ্দিন, রেজাউল করীম, আবু তাহের চৌধুরী, মোহাম্মদ আলী, বিজেপির যুগ্ম মহাসচিব এম এ শহীদ, ফরিদপুর জেলা বিএনপি নেতা এম এ কাশেম, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি আবুল কাশেম ও সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, চট্টগ্রামের পিপি অ্যাডভোকেট কফিলউদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলী, ডোমিনেইজ লিমিটেডের চেয়ারম্যান ইমরান ফারুক মিলকী, পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আরমান, উপ পরিচালক প্রকৌশলী রফিকুল ইসলাম, বাবুগঞ্জ--২ আসনের মিসেস সায়মা জলিল, টাঙ্গাইল--৭ আসনের সাদেক আহমেদ খান, ঢাকা--৫ আসনের সৈয়দ হাফিজ মাহামুদ মিলু, ঢাকা--৬ আসনের খালেদ আহমেদ, নওগাঁর অ্যাডভোকেট জেনাবুল ইসলাম বাবু, চট্টগ্রামের সৈয়দ আবুল বসর, সিলেটের বাদশা মিয়া, কুষ্টিয়ার শেখ আশরাফ উদ্দিন আনারুল ও নাজিম উদ্দিন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়ার জালাল উদ্দিন মাস্টার, টাঙ্গাইলের ওয়ারেসুল সিদ্দিকী, পিরোজপুরের দিলীপ কুমার শিকদার, ডা. ফজল-ই-আকবর চৌধুরী, আবিদুর রহমান, এডভোকেট শামসুল জালাল চৌধুরী (পিরোজপুর), মোহাম্মদ আনিসুর রহমান, সাবেক সিভিল সার্ভিস কর্মকর্তা (বগুড়া), মোহাম্মদ মুসা, সহ-সভাপতি, যশোর জেলা বিএনপি, ইসমত জেরীন খান (পাবনা), এডভোকেট এএম মোহাম্মদ আজিজুল হক, সহ-সভাপতি, কক্সবাজার পৌর বিএনপি, ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ওমর ফারুক, সাবেক মেজর একেএম হামিদুর রহমান চৌধুরী (চাঁদপুর), ওমর শরীফ (ঢাকা), সাবেক এমপি আমির উদ্দিন আহমদ, সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ কামাল উদ্দিন, এডভোকেট এম মনিরুজ্জামান সরকার (গাজীপুর), এডভোকেট সাহাবুদ্দিন (মেহেরপুর), এডভোকেট মোজাফফর হোসেন (বগুড়া), এডভোকেট মো. আব্দুল গফুর মন্ডল (গাইবান্ধা), এডভোকেট মো. ইকবাল হোসেন খাঁন (টাঙ্গাইল), এম ইয়াকুব আলি (চট্টগ্রাম), মো. আক্তারুজ্জামান বকুল (রংপুর), মোহাম্মদ হোসেন আলি বেপারী (রংপুর), হারুন-অর-রশীদ (বরিশাল), অ্যাডভোকেট মো. মোখলেসুর রহমান (বগুড়া), আব্দুল মতিন আকন্দ (ধুনট), আব্দুস ছবুর চৌধুরী (চট্টগ্রাম), মীর মোকসেদ আলি (মুন্সীগঞ্জ), এডভোকেট জহির আহমদ (সুনামগঞ্জ), মোবারক হোসেন, মো. আমিনুল ইসলাম (কুড়িগ্রাম) এবং মো. মাহফুজুর রহমান খালেদ।