২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূঁইয়া নতুন প্রস্তাব দিয়েছেন: সুরঞ্জিত

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত মঙ্গলবার বলেছেন, নতুন একটি প্রস্তাব দিয়েছেন বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়া। এর ফলে নির্বাচন সংস্কার নিয়ে বিরোধ মিটিয়ে ফেলা রাজনৈতিক দলগুলোর পক্ষে সহজ হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2006, 07:04 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

বেসরকারি টিভি চ্যানেল এটিএন-কে সুরঞ্জিত বলেন, “বাস্তবতার কথা বিবেচনা করে এই প্রস্তাব দেয়া হয়েছে। আমার মনে হয় এর ফলে বিরোধের ৯৯ শতাংশই আমরা মিটিয়ে ফেলতে সক্ষম হবো।”

পৃথকভাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু একই টিভি চ্যানেলকে বলেন, নতুন এই প্রস্তাব নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও আব্দুল মান্নান ভুঁইয়া মঙ্গলবার কথাবার্তা বলেছেন। এছাড়া দিনের শেষ দিকে আরো কথাবার্তা বলার সম্ভাবনা রয়েছে।

ইনু বলেন, যদি কথাবার্তা না হয়, তাহলে ঈদের একদিন পর আমরা আলোচনায় বসবো।

মান্নান ভুঁইয়া কি প্রস্তাব দিয়েছেন তা স্পষ্ট নয়।